ঠাট্টা

আর এগিয়ো না!
এখানেই থমকে দাঁড়াও।
জেনে নাও--
এজীবন যেপে কোনো লাভ নেই:
ফলাফল শূন্য!
পথের শেষ প্রান্তে গিয়ে দেখবে
যাপিত জীবনের পুরোটাই ছিলো ঠাট্টা!
তারচে'এই ভালো
এখানেই দু'জন থমকে দাঁড়াই
এখানেই যাই মরে;
মরে গিয়ে বেঁচে যাই
প্রগলভ এক ঠাট্টার হাত থেকে!

1 মন্তব্য:

sarwar chowdhury said...

good. this is a nice poem.